গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজার সংলগ্ন বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে।
সাঘাটা থানার ওসি মাহবুব রহমান বলেন, “ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রংপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”