পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সচিব (চলতি দায়িত্বে) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহাদী হাসান। তিনি গত ৫ ফেব্রুয়ারি থেকে ব্যাংকটিতে কাজ শুরু করেছেন।
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৪টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.৯৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৭.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৫.৭৫ শতাংশ শেয়ার রয়েছে।