পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ০.১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০,০১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডারা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৭১ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.০৯ টাকা।