ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নতুন এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবির আহমেদ উৎস এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা বর্ষা।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মুন্তাসিরুল গণি তুর্য।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক তাহসিন মো. মুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক লাবীবা তাবাসসুম তিতলী। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদা নূর তামিমা এবং সহ-দপ্তর সম্পাদক মো. সাদনান সাবিত। প্রচার সম্পাদক ফারহানা আলম ইশা, সহ-প্রচার সম্পাদক পাবেল দাস। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান সৈকত এবং সহ-অর্থ সম্পাদক নাজমুস সাকিব।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—নাবিলা রুতবাহ আলী, সাবরিনা সালমা রিপা, মো. শাহেদুল ইসলাম, রাহনুমা নুসরাত জাহান প্রান্তি এবং সাদিয়া আফরিন।
নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ-আল-আমুন।