বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।
তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রুহুল কবির রিজভী।শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
আরিফুর রহমান বলেন, “স্যারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।”