অর্থনীতি

টানা চার দিন পুঁজিবাজার বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) টানা চার দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ দুই দিন শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় শেয়ারবাজারে টানা চার দিন বন্ধ থাকবে। 

ছুটি শেষে আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে ডিএসই ও সিএসইতে লেনদেন চলবে। 

সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পুঁজিবাজারে ব্যাপক চাঙাভাব লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর ফলে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ছে। আসন্ন জাতীয় নির্বাচন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা— এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখে দেশের পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে।