সাতসতেরো

আপনি কোন ভোটকেন্দ্রের ভোটার ৪ উপায়ে জেনে নিন

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের ঘরে বসেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়ার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে। ভোটাররা অ্যাপ, হটলাইন, এসএমএস বা ওয়েবসাইট যেকোনো মাধ্যমে ঘরে বসে সহজেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। 

১. স্মার্টফোন অ্যাপ: “Smart Election Management BD” প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে ইনস্টল করুন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ভোটকেন্দ্র খুঁজুন” অপশনটি নির্বাচন করুন।আপনার NID নম্বর এবং জন্মতারিখ প্রদান করুন।এরপর ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের বিস্তারিত ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন কল সেন্টার: ১০৫ যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করুন। অপারেটরের সঙ্গে কথা বলার জন্য ৯ নম্বর প্রেস করুন।এরপর কল করার সময় NID নম্বর ও জন্মতারিখ সঙ্গে রাখুন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা নিতে পারবেন।

৩. এসএমএস সেবা মেসেজ অপশনে লিখুন: PC <স্পেস> NID নম্বর এরপর  ১০৫ নম্বরে পাঠিয়ে দিন।ফিরতি বার্তায় ভোটারের কেন্দ্র ও নম্বর জানা যাবে।যারা স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না—তারা এই পদ্ধতি অনুসরন করতে পারেন।

৪. ইসির ওয়েবসাইট: ecs.gov.bd ব্রাউজারে https://ecs.gov.bd খুলুন।এবার “ভোটকেন্দ্র” অপশন ক্লিক করুন।তথ্য পাওয়ার জন্য নির্বাচনী এলাকা বা উপজেলাভিত্তিক তালিকা থেকে অনুসন্ধান করুন। অথবা সরাসরি NID নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান। 

এ ছাড়া, ভোটকেন্দ্রের গুগল ম্যাপ লিঙ্ক যুক্ত থাকায় আপনার অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব ও সঠিক পথ দেখা যাবে।