রাজনীতি

জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব। তবে জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো।”