নাটোরের লালপুরে মুদ্রণজনিত ত্রুটি থাকায় ভোট কেন্দ্রগুলোতে পাঠানো নির্বাচনি ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করে সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব শিট জব্দ করে সিলগালা করা হয়।
নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এসব শিট সিলগালা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় মুদ্রণজানিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।