সারা বাংলা

মুন্সীগঞ্জে ভোট দেওয়ার পর হার্ট অ্যাটাকে নারীর মৃত্যু 

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আনোয়ারা (৬৫) নামের এক নারী ভোট দেওয়ার পর বাড়িতে ফেরার পথে হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তার মৃত্যু হয়। ওই নারী মহেশপুর গ্রামের হাশেম গাজীর স্ত্রী।

প্রয়াত ওই নারীর ছেলে মো. কামাল জানিয়েছেন, কেন্দ্রে ভোট দেওয়ার পর বাড়িতে ফিরছিলেন তার মা। ভোটকেন্দ্রের বাইরে এলে তার হার্ট অ্যাটাক হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফেরদৌস বলেছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওই বৃদ্ধা।