কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ইমরান উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য আটক যুবককে কারাদণ্ড ও জরিমারা করেন।
স্থানীয় সূত্র জানায়, ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। সন্দেহ হওয়ায় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে ইমরান মিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।