গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন অভিমত ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য নির্বাচন কমিশন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি।
অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।