ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল পাওয়া গেছে।
বৃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির পেয়েছেন ৯ হাজার ৪২১ ভোট। শাপলা কলি প্রতীকের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ৯ হাজার ৩৬৯ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।