সারা বাংলা

ঝিনাইদহ-১: ধানের শীষের আসাদুজ্জামান জয়ী

ঝিনাইদহ-১ আসনে কেন্দ্রভিত্তিক প্রাথমিক বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান। 

এই আসনের মোট ১১৭টি কেন্দ্রের মধ্যে ধানের শীষের মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার মতিয়ার রহমান পেয়েছেন ৫৫৫৭৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ১১৭টি কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে যান আসাদুজ্জামান। ফলে রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক ঘোষণার আগেই কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে আসাদুজ্জামানের বিজয় উদযাপন শুরু করেছেন তার নেতাকর্মীরা। 

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। অনেক আসনে গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। তবে সবার আগে বিজয় পরিষ্কার হলো ঝিনাইদহ-১ আসনের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের।