ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪৫টির ফলাফল পাওয়া গেছে।
বৃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।