মেহেরপুর-১ আসনে সব কেন্দ্রের কেন্দ্রভিত্তিক ঘোষণা করা বেসরকারি ফলাফলে জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাজউদ্দিন খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদ অরুন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ১৮ হাজার ৬০৫।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। অনেক আসনে গণনা শেষে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।