সারা বাংলা

কুড়িগ্রাম-৪: বড় ভাইকে হারিয়ে চমক দাঁড়িপাল্লার মোস্তাফিজুরের

কুড়িগ্রাম-৪ আসনে ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা করা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

বিএনপির প্রার্থী আজিজুর রহমানের আপন ছোট ভাই বিজয়ী জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ফল ঘোষণার পর জামায়াতের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করলেও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।