সারা বাংলা

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী জয়ী

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।

এ আসনে পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন করেছিলেন ১৪ হাজার ২৭২ জন। পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০ হাজার ২ শত ৫৫ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ৩ শত ৫৪ ভোট।

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।