নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৮২ হাজার ১৭৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ ভোট পেয়েছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূরুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।
এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ সব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।