সারা বাংলা

কক্সবাজারে হেরে গেলেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এই আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।