সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মিজানুর জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মু: খুরশিদ আলম ৮ হাজার ১৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল ১ হাজার ৬৯ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ৬২৬ ভোট পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৬১ হাজার। এর মধ্যে, ৩ লাখ ৪৪ হাজার ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬টি; বাতিল হয়েছে ৮ হাজার ৫৮টি ভোট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে ভোট প্রদানের হার ৭৪.৬৮ শতাংশ।