সারা বাংলা

নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিনের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিজয়ী হয়েছেন ১১–দলীয় ঐক্যর প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৮২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল আমিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী। খেজুর গাছ প্রতীকে তিনি পেয়েছেন ৮০ হাজার ১৩৮ ভোট।