সারা বাংলা

টাঙ্গাইলে একটি আসনও পেল না জামায়াত

টাঙ্গাইলের ৮টি আসনের কোনোটিতেই জিততে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা। ৮টির মধ্যে ৭টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তারা শরীফা হক তার সভা কক্ষে ফলাফল ঘোষণা করেন। 

শরীফা হক জানান, টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহ হেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪ হাজার ৪৫২ ভোট পেয়েছেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৮৭৯ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান আজাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক লাখ সাত হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির রবিউল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৯৫০ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ২১৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার আটটি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।