খেলাধুলা

অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে কলম্বোতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। টস জিতে অজিরা প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে স্প্রিং বকরা।

উদ্বোধনী ব্যাটার ব্রিয়ান বেনেট শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৪ রান করেন। ৫৬ বলের এই ইনিংসে ৮টি চারের মার ছিল। আরেক উদ্বোধনী ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৭টি চারে ৩৫ রান করেন। ওয়ান ডাউনে নামা রায়ান বার্ল ৪টি চারে করেন ৩৫। আর বেনেটের সঙ্গে ১৩ বলে ২টি চার ও ১ ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সিকান্দার রাজা। তাতে জিম্বাবুয়ের রান ১৬৯ পর্যন্ত।

বল হাতে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ১.১ ওভারে ৬ রানে ১টি উইকেট নেন। মার্কাস স্টয়েনিস ২.৫ ওভারে ১৭ রান দিয়ে নেন ১টি উইকেট।

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে উভয় দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। আজ যারা জিতবে তারা পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে যাবে।