ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত ফলাফল পত্র অনুয়ায়ী, কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ১৮৭ জন ভোটার। পক্ষান্তরে ‘না’ ভোট দিয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন।
তন্মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে ১৮১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮২২জন। অন্যদিকে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭৪ হাজার ৫৯৭ জন।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী) আসনে ১৭১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৭৭ জন, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬৮ হাজার ৬৪৪ জন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ১৫১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। পক্ষান্তরে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬১ হাজার ৩৯৩ জন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে ১৫০টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ৯৯ হাজার ২৬৭ জন। অন্যদিকে, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭০ হাজার ২ জন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে ১১৯টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬৭ জন, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৪৮ হাজার ৭৪৬ জন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে ১৪২টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৮৩ জন। ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬০ হাজার ২ জন।