সারা বাংলা

পাবনার দুটিতে বিএনপি ও ৩টিতে জামায়াত জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বিএনপি ও তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে আসনগুলোর ফলাফল ঘোষণা করেন।

পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট। 

পাবনা-২ আসনে বিএনপির ধানের শীষের একেএম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। 

পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মাদ আলী আছগর। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম বিএনপির ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে হেরে গেছেন বিএনপির প্রার্থী।

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। এই আসনে ৩ হাজার ৬৮৩ ভোটে হেরেছেন বিএনপির প্রার্থী।

পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট। ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস।