সারা বাংলা

পরাজিত প্রার্থীর সঙ্গে আমীর হামজার সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেনের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মুফতি আমীর হামজা প্রকৌশলী জাকির হোসেন সরকারের চেয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। আমীর হামজা  পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। আর জাকির হোসেন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমীর হামজা পরাজিত প্রার্থী জাকির হোসেনের অফিসে গিয়ে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেন। এ সময় উভয়ে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন। শেষে তাকে মিষ্টিমুখ করান মুফতি আমীর হামজা।

তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন। জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার এ সময় উপস্থিত ছিলেন।