জাতীয়

ইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত নেতৃত্বাধীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১১ দলীয় জোট।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে আসেন। প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কমিশনে না থাকায় তারা অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গণনা ও তদন্তের আবেদন করতে পারে ১১ দলীয় জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জোট ২১২টি ও ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে।