সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেবেন।”