ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শ্যামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন তালুকদার এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুর রহিম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিম সিরাজগঞ্জ জেলার তারাশ থানার মাথুরাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।