চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাইনউদ্দিন ৩০, মো. মোরশেদ ৩২, ইয়াছমিন ২২, সেতু আক্তার ১৮, সাদিয়া আক্তার সালমা ২৫, রুম্পা শীল ৩০, শারমিন আক্তার ২০, বেবি আক্তার ৩০, আ. গফুর ৩৮ এবং বাবুল মিয়া ৩৫।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরুষ ও নারীসহ ১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। নগরে অপরাধ ও অসামাজিক কার্যক্রম দমনে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।