সারা বাংলা

দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা

টাঙ্গাইলের সখিপুরে দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন এসব তথ্য জানিয়েছেন। এর আগে, রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, অভিযুক্ত ভিকটিমের পূর্ব পরিচিত ও সম্পর্কে চাচাতো দুলাভাই। সেই সুবাদে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করত ও কুপ্রস্তাব দিত।

গত বছরের ২৫ মার্চ ভিকটিমকে ধর্ষণ করেন অভিযুক্ত। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ময়মনসিংহের ফুলপুর থানায় মামলা করেছেন। রবিবার রাতে গ্রেপ্তারের পর আসামিকে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।