জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, “জনগণ ১১ দলীয় জোটের ওপর আস্থা রেখেছে। কিন্তু জনগণের ভোট চুরি করা হয়েছে। কারা কত আসন পাবে নির্বাচনি সেট-আপ আগেই করা হয়েছে। করাপটেড পদ্ধতিতে নির্বাচন হয়েছে।”
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দুর্নীতি রুখে দিতে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে এবং পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন কাউকে মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান জানাই। এখনো হাসিনার বিচারের বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে হবে। নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে।”