সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন রুমিন ফারহানা। প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে তিনি সভাস্থল ত্যাগ করেন।
এছাড়া, বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নেন। তবে তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
বেলা পৌনে ১১টায় শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির এমপিরা। শপথ অনুষ্ঠান শুরুর আগেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।