রাজনীতি

জার্সি পরে শপথে হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সবুজ রঙের জার্সি পড়ে রাজপথে ছিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সেই জার্সি পরে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সংসদ ভবনে যান তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবনে প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় নাহিদ ইসলামকে নীল রঙের পাঞ্জাবি এবং হাসনাত আব্দুল্লাহকে সেই চিরচেনা সবুজ জার্সি পরা দেখা যায়।

হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এর আগে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির সংসদ সদস্যরা শপথ নেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।  পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।