রাজধানীর উত্তরায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে Averroes International School Uttara-এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল ডিসপ্লে ও নানা ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উত্তরার ১৪ নম্বর সেক্টর মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকতে পারে না; সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশের সুযোগ তৈরি করতে হয়।”
তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মান, মূল্যবোধভিত্তিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভূমিকার প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, “Annual Sports Day কেবল ক্রীড়া আয়োজন নয়; এটি শৃঙ্খলা, অধ্যবসায়, সহযোগিতা ও নেতৃত্বের বাস্তব অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি জানান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা, ইসলামিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠন সমন্বিতভাবে বিকশিত হয়।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন British Council-এর সহযোগী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, Pearson-এর রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আবদুল্লাহ আল মামুন লিটন ও জান্নাতুল ফেরদৌস সিগমা, Cambridge University Press & Assessment-এর কান্ট্রি লিড (বাংলাদেশ) সারওয়াত রেজা এবং Oxford AQA-এর কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও নেপাল) মো. শাহিন রেজা। বক্তারা এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ প্রায় ১,৭০০ জন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৯৫টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য ‘যেমন খুশি তেমন সাজো’, দড়ি টানাটানি ও আকর্ষণীয় র্যাফেল ড্র’র আয়োজন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পূর্ণ আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও কনভেনর আব্দুল বাসির। সার্বিক সমন্বয়ের দায়িত্বে মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলেন জবান ফারহান আলীম। তাদের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
কনভেনর আব্দুল বাসির বলেন, “বার্ষিক ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।” স্কুল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি