জাতীয়

সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য খাতে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতি দমন করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, “কোনো ধরনের সিন্ডিকেট বা প্রভাবশালী মহলের চাপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না।”

তিনি ঘোষণা করেছেন যে, গঠিত সিন্ডিকেট থাকলেও তা ভেঙে দেওয়া হবে এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

নতুন স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিভিন্ন ডাক্তার অ্যাসোসিয়েশন বা অন্যান্য গোষ্ঠীর চাপে কোনো অন্যায় সিদ্ধান্ত নেওয়া হবে না। সব সিদ্ধান্ত জনগণের কল্যাণের জন্যই নেওয়া হবে।”

জনস্বাস্থ্যসংক্রান্ত প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রী সচেতন, এবং এতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। 

তিনি সংশ্লিষ্ট সবাইকে সমালোচনা নয় বরং গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান। এছাড়া, মন্ত্রণালয়ের কার্যক্রমে যেকোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ প্রতিহত করার কথাও বলেন তিনি।