অর্থনীতি

সিভিও পেট্রোকেমিক্যালের উদ্যোক্তার শেয়ার উত্তরাধিকারীর নামে হস্তান্তর

পুঁজিবাজারে জ্বলানি ও বিদ‌্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির একজন উদ্যোক্তা পরিচালকের শেয়ার তার উত্তরাধিকারীর নামে হস্তান্তর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির উদ্যোক্তা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহর আইনগত অভিভাবক হিসেবে থাকা বিও হিসাব থেকে আদিবা মাহা নূর মেহেকার বিও হিসাবে কোম্পানির মোট ৬ লাখ ৮১ হাজার ৪৬টি শেয়ার স্থানান্তর করা হয়েছে। 

এর মধ্যে প্রাথমিক শেয়ার রয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৮৭৫টি এবং লভ্যাংশজনিত বোনাস শেয়ার রয়েছে ১ লাখ ২৪ হাজার ১৭১টি।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের অংশ হিসেবে এ শেয়ার হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, এ ধরনের হস্তান্তর কোম্পানির মোট শেয়ারের পরিমাণে কোনো পরিবর্তন আনে না; কেবল মালিকানার নামে পরিবর্তন ঘটে।