বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঘের মালিক জয়নাল আকন শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ অজগর সাপটি দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করেন।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “অজগর উদ্ধারের খবরে বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সাপটি উদ্ধার করে নিরাপদে সুন্দরবনে অবমুক্তের ব্যবস্থা গ্রহণ করেছেন।”