জাতীয়

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময় তিন ঘণ্টা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয়েছে। প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নিয়ম ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ ছাড়া ২৬ মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নিয়ম পুনর্বহাল করা হবে।