হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার ও দলের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।