সারা বাংলা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়েন উদ্দিন সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “একটি ট্রাক ঢাকামুখী লেন দিয়ে যাওয়ার সময় অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”