অর্থনীতি

ফার্নেস অয়েল প্রতি লিটার ৭০.১০ টাকা 

ফার্নেস অয়েলের (এইচএফও) ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, নতুন দাম আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে ভোক্তাপর্যায়ের পাশাপাশি ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) বিপণন চার্জ প্রতি লিটারে দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটারে ১ দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানায় ফার্নেস অয়েল ব্যবহার করা হয়।