বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে টস হেরে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে। জিতে এগিয়ে যেতে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪৭ রান।
ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে কেবল একজন ফিফটির দেখা পেয়েছেন। উদ্বোধনী ব্যাটার ফিল সল্ট ৪০ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেন ৬২ রান। উইল জ্যাকস ৪টি চারে করেন ২১ রান। এছাড়া হ্যারি ব্রুক ১৪ ও জেমি ওভারটন করেন অপরাজিত ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে দুনিথ ওয়েল্লালাগে ৪ ওভারে ২৬ রানে ৩টি উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ২১ রানে ২টি ও দিলশান মদুশঙ্ক ৪ ওভারে ২৫ রানে নেন ২টি উইকেট।