বিশ্বকাপে সুপার এইট গ্রুপ-১ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জিততে ভারতকে করতে হবে ১৮৮ রান।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করেন। আর তাতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা। মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন। ডেভিড মিলার ৩৫ বলে ৭টি চার ও ৩ ছক্কায় করেন ৬৩ রান। আর ট্রিস্টান স্টাবস ২৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৮৭ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৫ রানে ৩টি উইকেট নেন। আরশদীপ সিং ৪ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট।