জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

সূত্র জানায়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি চীনের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় চীনের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।