যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ব্যাংকের অন্যান্য নির্বাহী, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।