নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময়ে ইসি কর্মকর্তাদের রদবদল করা হলেও, নির্বাচন-পরবর্তী সময়ে এটিই সবচেয়ে বড় পরিসরের বদলি বলে জানা গেছে।