সিরাজগঞ্জে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব। ইসমাইল হোসেন দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
আহসান হাবিব জানান, রবিবার দিবাগত রাতে যমুনা সেতু পশ্চিমের টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।