চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১৭ বছর বয়সী শাওন মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। পরিবারের সদস্য মকবুল হোসেন এ তথ্য জানান। এর আগে, ঢাকায় নেওয়ার পথে মারা যান শাওনের মা রানী আক্তার।
সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ- সংলগ্ন এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একই পারিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।